ট্যুর বাতিল? স্মৃতিটা বানিয়ে রাখুন।
প্ল্যান ছিল। যাওয়া হলো না।
জায়গা বাছুন, বন্ধুদের মুখ বসান, আর বানিয়ে ফেলুন সেই ট্যুরের ছবি—যেটায় যাওয়াই হলো না।
🔒 আপনার ছবি আমাদের সার্ভারে পাঠানো বা সংরক্ষণ করা হয় না।
জমা দেওয়া বাতিল ট্যুর
না-যাওয়া বাংলাদেশ
সংখ্যা লোড হচ্ছে…
এগুলো স্বেচ্ছায় জমা দেওয়া সংখ্যা—কোনো বাতিলের হার বা এলাকার মোট হিসাব নয়।
ম্যাপ, তালিকা বা খোঁজ থেকে একটা গন্তব্য বাছুন।
কীভাবে কাজ করে
ম্যাপ থেকে সেই জায়গাটা বাছুন যেখানে যাওয়ার কথা ছিল।
২ থেকে ১০ জনের দল—ছবি দিন বা কার্টুন মুখ বেছে নিন।
PNG ডাউনলোড বা প্রিন্ট করুন। চাইলে বাতিল প্ল্যানটা ম্যাপে যোগ করুন।
ছয় রকম স্মৃতির কার্ড
সব টেমপ্লেট দেখুন
না-পাঠানো পোস্টকার্ড
পাহাড়ের সারি, সারি করে দাঁড়ানো দল, বড় করে মাস-সাল আর “CANCELLED” সিল।

রিজার্ভ বাস
বাস রিজার্ভ, ট্যুর স্থগিত—প্রতিটি জানালায় একজন, গায়ে দলের নাম।

বাতিল বোর্ডিং পাস
গ্রুপ চ্যাট থেকে গন্তব্য—প্ল্যান করা যাত্রা, যাত্রীদের মুখ আর ছেঁড়া অংশে CANCELLED।

ট্যুর কমিটি
প্রত্যেকের একটা পদ—পরিকল্পনাবিদ, অর্থমন্ত্রী, ছুটিমন্ত্রী… আর একটা করে বিখ্যাত উক্তি।

ট্যুরের তারকারা
বোর্ডে পিন করা সবার ছবি, প্রত্যেকের গায়ে মজার ট্যাগ—আলটিমেট প্ল্যানার, বাজেট পুলিশ…

বাতিল ট্যুরের সনদ
“এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে…”—দলের নাম, গন্তব্য আর বাতিলের কারণসহ মজার সনদ।